বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নওগাঁর মান্দায় ‘ভুল চিকিৎসায় নারীর মৃত্যু’

    নওগাঁর মান্দায় ‘ভুল চিকিৎসায় নারীর মৃত্যু’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এক নারী ভুল চিকিৎসায় মারা গেছেন—এমন অভিযোগ উঠেছে।

    রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণপুরের বাসিন্দা সিরিনা আক্তার (৩০) ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন । 

    পরিবারের দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া ওহাব শেখ নামের এক “স্বঘোষিত চিকিৎসকের” দেওয়া ইনজেকশনের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে । 

    সিরিনার স্বামী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চর্মরোগের চিকিৎসা নিতে গেলে তিনি আমার স্ত্রীকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন । আমি এই ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।’অভিযুক্ত ওহাব শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

    এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, ‘এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে তারা বলেছেন । এরপরও তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    তারা বলেন, ‘এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ ভুয়া পরিচয়ে চিকিৎসা দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে ।’মৃত সিরিনা আক্তারের পরিবার আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন