বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মান্দায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

    মান্দায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলায় আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম হেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১৬৪ মেট্রিকটন ধান ও ১১৭ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন