ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন

পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বশিকপুর গ্রামে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯-০০ টায় নিহতদের গ্রামের বাড়ি বশিকপুর আস-সুন্নাহ্ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে একই সাথে জানাজা সম্পন্ন হয়েছে। এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। এদিকে তাদের বাড়িতে আত্মীয় বজন ও প্রতিবেশীদের চলছে শোকের মাতম।
৪ ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। করতেন সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা।গতকাল শুক্রবার সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সাথে নিয়ে মাংস কিনতে বের হন। সেসময় হঠাৎ ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদ থেকে রেলিং মাথায় পড়ে বাবা ও ছেলের। জায়গাতেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর নিহত হন তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ এবং ঢাকা সুরিটোলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
বাবা ছেলে এক সাথে মৃত্যুর সংবাদে তাদের গ্রামে জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া।