বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • উন্নত লক্ষ্মীপুর গঠনে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিকল্প নাই

    উন্নত লক্ষ্মীপুর গঠনে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিকল্প নাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী'র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন (অব:) ইব্রাহিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, প্রেসক্লাবের সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসাইন প্রমুখ। 

    ‎বক্তারা সুন্দর ও সু-শৃঙ্খল লক্ষ্মীপুর গঠনে নানা ধরনের মতপ্রকাশ করে বলেন, উন্নত লক্ষ্মীপুর গঠনে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিকল্প নাই। এতে প্রশাসনের জোড়ালো ভূমিকা চান তারা।

    ‎জেলা প্রশাসক এস এম মেহেদী বলেন, আমাদের মাঝে মতপার্থক্য হতে পারে, তবে এটি যেনো মতবিরোধে পরিণত না হয়। সকলে নিজ পেশা থেকে স্বচ্ছ থাকলে সুন্দর লক্ষ্মীপুর গঠন করা সম্ভব। এ সময় দুর্নীতি ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে জেলা বাসীর সহযোগিতা চান নবাগত জেলা প্রশাসক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন