বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু

    মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলায় কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম (৫৪) মারা গেছেন।

    শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    জাহাঙ্গীর আলম মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাবেক জনপ্রতিনিধি মরহুম ফয়জুর রহমান মাস্টার ওরফে ফয়েজ চেয়ারম্যানের চতুর্থ পুত্র। তিনি আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

    পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন।

    মৃত্যুকালে জাহাঙ্গীর আলম স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন