বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী মাসুদ রানা

    বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী মাসুদ রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন জয়পুরহাট-১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান। 

    সোমবার (১০ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মিদের নিয়ে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে নানার বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তিনি। এসময় তাকে অনেকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

    বেগম খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন। তারেক রহমান এর সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন। মার্কা আছে কোনসে মার্কা ধানের শীষ মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা কি ধানের শীষ মার্কা, তারেক রহমান এর মার্কা কি ধানের শীষ মার্কা নেতাকর্মিদের এমন স্লেগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে হরেন্দা এলাকা। 

    এসময় পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব  মঞ্জুরে মওলা পলাশ, পাঁচবিবি পৌর বিএনপির সাবেক যুগ্ন্ সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ হোসেন, যুব নেতা নয়ন প্রধান, যুবদল নেতা হাফিজুর রহমান রিপন আকন্দ, আনিছুর রহমান আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব, সদস্য সচিব মামুন দেওয়ান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য শফিকুল আলম বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর,সাধারণ সম্পাদক সাকিব হোসেন, ছাত্র দল নেতা এসএম তাহেরসহ  জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ।  

    জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, গ্রামের গাঁ ফাটা পা ফাটা মানুষেরা আমার জন্য রোজা রেখেছিলেন, নফল এবাদত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমাকে কোন সময় এমপি সাহেব বলে ডাকবেন না। আমাকে আপনারা মাসুদ রানা বা রানা প্রধান বলে ডাকবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে জয়পুরহাট-১আসনে একজন কর্মী হিসাবে পাঠিয়েছেন। আপনাদের ছেলে-মেয়েদের চাকুরি জন্য কোন টাকা পয়সা দিতে হবে না।

    যোগ্যতা অনুযায়ী চাকুরি বা সুপারিশ করা হবে। ধানের শীষ মার্কা আপনাদের। তাই আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট প্রাথনা করিবেন। আপনারা বিনই হবেন, কোন অহংকারী হবে না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন