বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সরিষাবাড়ীতে ভিজিডি কার্ডে পঁচা জমাট বাধা চাল বিতরণের অভিযোগ

    সরিষাবাড়ীতে ভিজিডি কার্ডে পঁচা জমাট বাধা চাল বিতরণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে ভিজিডির বরাদ্দে দূর্গন্ধযুক্ত ও পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে। 

    সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন দুঃস্থ ও অসহায় ভিজিডির কার্ডধারীদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়। 

    এসময় দেখা যায় দুর্গন্ধযুক্ত পঁচা ও জমাটবাধা চাল বিতরণ করা হচ্ছে। এসময় পচা ও নিম্নমানের চাল পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। 

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন ভিজিডি কার্ডধারীদের জন্য দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ৩ মাস পর ইউনিয়ন পরিষদ গোডাউন থেকে ৩০ কেজি করে ৩ বস্তা চাল উত্তোলন করেন কার্ডধারীর্রা। এসময় গোডাউনে জমাট বাধা পঁচা চাল বিতরন করতে দেখা যায়। 

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কার্ডধারী বলেন, ‘লালচে, দুর্গন্ধযুক্ত ও অনেকটা পচা এই চাল মানুষ কেন কোনো পশুরও খাওয়ার যোগ্য না। এসব চাল খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এক রকম বাধ্য হয়েই নিতে হচ্ছে। 

    পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লাল মিয়া বলেন, খাদ্যগুদাম থেকে চালের বস্তা গুলো সরবরাহ করা হয়। এ মাসে ৩ মাসের চাল একবারে দিয়েছে। ফলে সব বস্তা দেখে নেওয়া সম্ভব হয় না। তবে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন