বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধন

    আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফসার সেলিম আহম্মেদ। 

    শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে এই আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেন তিনি। 

    টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আঃ রাজ্জাক লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ আখতার জাহান দুলারী।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, মেরিন ইঞ্জিনিয়ার তানভীরাজ আহম্মেদ অনিক। এসময় সেখানে সাবেক জেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন ও মহীপুর হাজী মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

    টুর্নামেন্টে ১৪টি ক্রিকেট দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় অংশ নেন মহীপুর ভাসানী স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে মাঝিনা ক্রিকেটার্স ক্রিকেট দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন