বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি'র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করা হয়েছে।

    এতে আরও উল্লেখ করা হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছিলেন সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ৮ নেতাকে বহিষ্কার জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন