বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • গৌরীপুরে শেফালীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    গৌরীপুরে শেফালীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে গৃহবধূ মোছাঃ শেফালী আক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবীতে সোমবার (২৭ অক্টোবর) গৌরীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল কদ্দুস, জিয়াউর রহমান, আলমগীর হোসেন ও লিটন মিয়া প্রমুখ।

    বক্তারা অভিযোগ করেন যে, নিহত শেফালীর উপর হামলা করার পর সাধারন ডায়রি করার জন্য গৌরীপুর থানার এসআই ফেরদৌস উৎকোচ গ্রহন করেন। এবিষয়ে গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম জানিয়েছেন, সাধারন ডায়রি করার জন্য টাকা গ্রহন করার বিষয়ে তাকে কেউ অভিযোগ করেনি। বক্তারা অবিলম্বে শেফালী আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    বক্তারা বলেন, মামলার পরও দীর্ঘ সময় পার হলেও আসামিরা এখনও আইনের আওতায় আসেনি। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    মামলার এফআইআর থেকে জানা গেছে, শেফালী আক্তার (৩২) ময়মনসিংহের গৌরীপুর থানাধীন ৪নং মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ কাজল মিয়া। গত ২৮ সেপ্টেম্বর সকাল ৯.৩০ মিনিটের দিকে নিজের বসতবাড়িতে বিবাদী শেফালীর স্বামী মোঃ শাহজাহান মিয়া, মোছাঃ আম্বিয়া, মোছাঃ কবিতা আক্তার ও মোঃ রবিকুল ইসলাম পারিবারিক বিরোধের জের ধরে শেফালীর ওপর হামলা চালায়। হামলায় শেফালীর মাথায় চাপাটি দিয়ে কুপিয়ে কাটা জখম সহ হাত-পায় কাটিয়া হাড় ভেঙ্গে ফেলে। এসময় তারা ঘরে থাকা শেফালীর ৫০০০০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক ১০০০০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এতে শেফালীকে গুরুতর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওইদিনে শেফালীর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থেকে গত ১৪ অক্টোবর  মৃত্যুবরণ করে।

    এই ঘটনায় শেফালীর পিতা আব্দুল কদ্দুস বাদী হয়ে গৌরীপুর থানায় ৮ জনকে বিবাদী  করে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০১, তারিখ: ০২/১০/২০২৫)।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন