বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন

    সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা বাজার শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মো. এমদাদুল হক শাহারুল। পরিচালনা করেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুব বিভাগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রিজন।

    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. মানছুর রহমান সিদ্দিকি (পল্লী মানছুর)।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী আহমাদ, বায়তুল মাল সম্পাদক সাজিদুল ইসলাম রোকন, যুব বিভাগের সহ-সভাপতি মো. গনি মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. আবু শামা হোসাইন, বায়তুল মাল সম্পাদক মো. শিহাব উদ্দিন ও সহকারী মো. শুরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুল ইসলাম তোতা, মো. রাশিদুল ও মো. হিমোন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উল্লাপাড়া মডেল থানার কর্মকর্তারা।

    বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি। তারা মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন