বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

    সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে যোগ দিয়ে ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল পরিবর্তনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অনুসন্ধানে জানা যায়, ইউসুফ আলী প্রায় ১৫ বছর ধরে হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি জামায়াতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেন।

    এ বিষয়ে ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলাম, এখন আমি জামায়াতে যুক্ত হয়েছি।” তিনি আরও বলেন, “দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় এখনো পদত্যাগপত্র জমা দিতে পারিনি, তবে শীঘ্রই দেব।”

    হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী বলেন, “ইউসুফ আলী শ্রমিক লীগে ছিলেন কি না, তা নিশ্চিত নই। বিষয়টি আমার সহকারী সেক্রেটারি ভালো জানেন।”

    সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম জানান, “ইউসুফ আলী আগে থেকেই জামায়াত করতেন। বর্তমানে তাকে ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

    রাজনৈতিকভাবে সক্রিয় ইউসুফ আলীর শ্রমিক লীগ থেকে জামায়াতে যোগদানের ঘটনাকে স্থানীয়রা চাঞ্চল্যকর হিসেবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন