বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ভালুকায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

    ভালুকায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি।

    বুধবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ।

    উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

    গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এই কর্মসূচি, জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক, স্বনির্ভর ও জনগণকেন্দ্রিক দেশ গড়ে তোলার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আঃ রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার প্রমুখ।

    এছাড়াও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন