হাটহাজারীতে শিক্ষার্থী হত্যায় দুই সহপাঠী গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের সংঘবদ্ধ পিটুনিতে মোহাম্মদ তানভীর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই জড়িত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সামির বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলাম (১৬)। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি আসামিদের ধরতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজীজের নেতৃত্বে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন