বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং
  • নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অন্য কারও নিয়ন্ত্রণে: হাসনাত 

    নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অন্য কারও নিয়ন্ত্রণে: হাসনাত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে না এবং রিমোট অন্য কারও হাতে রয়েছে।

    রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন আজ। যদি সুযোগ কাজে না লাগানো হয়, ইসি তার নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে।

    হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নাই।

    হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

    মূলত, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে এনসিপিকে।

    এ ইস্যুতে আলোচনার জন্য ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে যান হাসনাত আবদুল্লাহসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। কিন্তু, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয় তাদেরকে। 

    এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে, দলটি বলছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না তারা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন