বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  • শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

    শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ।

    বৃহস্পতিবার (১৬ই অক্টোবর ) রাতে এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে শেরপুর বাজারের মুন লাইট রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সোহেল আহমদ (৩০)। তিনি সিলেটের শাহপরান থানার বাহুবল এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

    এসআই শিপু জানান, শেরপুর বাজারস্থ মুন লাইট রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

    এসময় তল্লাশি করে সোহেল আহমদের ডান হাতে থাকা নীল রঙের পলিথিন ব্যাগ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, *আটককৃত সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সাথে জড়িত। সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে বিগত দিনের ৬ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। ইয়াবাসহ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন