বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • চুমুর দৃশ্যের ভয়ে বলিউড ছেড়েছিলেন সোনম বাজওয়া

    চুমুর দৃশ্যের ভয়ে বলিউড ছেড়েছিলেন সোনম বাজওয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া।

    তবে তিনি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন, কারণ বেশিরভাগ ছবিতেই ছিল চুমুর দৃশ্য। তখন সোনমের আশঙ্কা ছিল—পাঞ্জাবি দর্শক এমন দৃশ্য কতটা মেনে নেবে, পরিবার কীভাবে নেবে, আর এতে তার জনপ্রিয়তায় প্রভাব পড়বে কি না।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম বাজওয়া জানিয়েছেন, ‘আমি কিছু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ তখন ভাবতাম—পাঞ্জাব এই বিষয়টা মেনে নেবে কি না। আমাদের এখানে এমন মানসিকতা, পরিবার-পরিজন সবাই এক সঙ্গে সিনেমা দেখে। তখন খুব ভয় লাগত—যদি আমি কোনো চুমুর দৃশ্য করি, মানুষ কীভাবে নেবে? যারা আমাকে এত ভালোবাসে, তারা কী ভাববে? আমার পরিবার কি বুঝবে যে এটা সিনেমার অংশ মাত্র? এমন অসংখ্য প্রশ্ন ঘুরত মাথায়।’

    তিনি আরও জানান, ‘আমি মা-বাবাকে বললাম, আমি ভয় পাচ্ছি এমন দৃশ্য করতে। তখন ওরা বলল, “যদি এটা সিনেমার জন্য হয়, তাতে কোনো সমস্যা নেই।” আমি তো অবাক! ভাবলাম, আগে কেন কথা বলিনি ওদের সঙ্গে! আমরা নিজেদের মাথায় অনেক কিছু ধরে নিই, কিন্তু বাস্তবে তেমনটা হয় না,’।

    সোনম আরও বলেন, ‘আমি এত লজ্জা পাচ্ছিলাম বাবা-মায়ের সঙ্গে এসব নিয়ে কথা বলতে। কিন্তু ওরা একদম সহজভাবে বলল, “যদি সিনেমার প্রয়োজনে হয়, সমস্যা নেই।”

    সোনম বাজওয়া বলেন, ‘আমার ভয়টা কল্পনার ছিল, বাস্তব নয়। আমি বুঝেছি, অনেক সময় আমরা ভাবি সমাজ কী ভাববে, কিন্তু সেটা অনেকটাই আমাদের মনের তৈরি দেয়াল।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ