বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • রুকাইয়া জাহান চমক দুষলেন রিপন মিয়ার বাবা-মাকে

    রুকাইয়া জাহান চমক দুষলেন রিপন মিয়ার বাবা-মাকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একজন হলেন রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই কথা বলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, এবং দুষেছেন বাবা-মাকে।

    বললেন, ‘স্বার্থে  আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটা নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না।

    তিনি বলেন, মিডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণই নেই।

    বাবা-মার ভূমিকা নিয়ে চমক বলেন, নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না তাহলে কিভাবে আশা করি আমাদের সমাজ, আশেপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?

    সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে বলেন, আর ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনে হেঁচড়ে নিচে নামায় সামান্য কিছু পয়সার জন্য তাদেরকে কিভাবে দেখছেন আপনারা?

    আরেকটা বিষয়, রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব। তাই “গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না” এই শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত।

    চমক বলেন, প্রকৃতি আমাদের বরাবরই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা হিংস্র, কতটা ইনসিকিউর, কতটা হিংসুটে, কতটা লোভী, কতটা একা, কতটা অসহায়। যাই হোক, সব কথার শেষ কথা “সব দোষ রিপন মিয়ার।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ