বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • মুম্বাইয়ে প্রিয় অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যু

    মুম্বাইয়ে প্রিয় অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

    টেলিভিশনে ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

    ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল। ভারতের অভিনয় শিল্পীদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে শোক জানিয়েছে। বুধবার বিকেলে মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

    পঙ্কজ ধীর ছোটপর্দার পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ