বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • জেলখানার সময়ের গল্প থেকে সিনেমা তৈরির ইঙ্গিত পরীমনির

    জেলখানার সময়ের গল্প থেকে সিনেমা তৈরির ইঙ্গিত পরীমনির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, সেটিই এবার সিনেমায় রূপ নিতে পারে। ২০২১ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন পরীমনি। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাতদিনের রিমান্ডে ছিলেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।’

    কারাগারে নির্যাতনের বিষয়ে পরী বলেন, ‘আমাকে কেন আটক করা হয়েছিল, তারা নিজেরাও জানত না।’ তিনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন, যা ভবিষ্যতে তার ছেলে প্রকাশ করবেন। একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দিয়েছেন পরীমনি।

    কারাবাসের সময়ের অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, ‘জেলখানা নিয়ে আমি কখনো কিছু বলিনি এবং বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের প্রতি শ্রদ্ধা হারাতে পারে। তবে জেলের খাবার নিয়ে ভিন্ন অভিজ্ঞতা ছিল। খাবার অনেক স্বাস্থ্যকর, এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইনড।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ