বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কাজিপুরে কৃষক সবুর মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।

    গ্রেফতারের বিষয়টি কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলেন— এজাহারভুক্ত ১নং আসামী কাজিপুর উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের বরশিভাঙা গ্রামের মৃত আফজালের ছেলে ফরহাদ হোসেন (৫৫) ও  ২নং আসামী মো. আলম (৪০)। ফরহাদ হোসেন বরশিভাঙা বিবিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আলম একজন গার্মেন্ট শ্রমিক ছিলেন।

    পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বরশিভাঙা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফরহাদ হোসেনকে সকাল ১০টার দিকে প্রতিবেশী মান্নানের বাড়ির চৌকির নিচ থেকে এবং মো. আলমকে সকাল সাড়ে ৮টার দিকে বোনের বাড়ি থেকে আটক করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকালে জমিতে কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সবুর মিয়া আর ফিরে আসেননি। পরদিন শনিবার সন্ধ্যায় ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও প্রভাবশালী একটি চক্র ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

    কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ঘটনার পর থেকে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আদালতে পাঠানো হবে।

    উল্লেখ্য, চলতি বছরের ৯ আগস্ট উপজেলার চালিতাডাঙা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকায় একটি ধানক্ষেতের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সবুর মিয়া বরশিভাঙা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন