বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • মাহিয়া মাহি কি স্বামীর সঙ্গে পুনর্মিলনের পথে?

    মাহিয়া মাহি কি স্বামীর সঙ্গে পুনর্মিলনের পথে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর দেড়েক আগে জানিয়েছিলেন, তার রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে আর একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি, তবে রাকিব সরকারের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

    হঠাৎ করেই সোমবার (১৩ অক্টোবর) রাতে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ।’

    স্বামী-সন্তানের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

    এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

    চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে। এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।

    ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের যে যা–ই বলুক, এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি মাহি–রাকিব দুজনের কেউই।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ