বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • অপমানের তীব্রতা থেকেই হিন্দি শেখার প্রেরণা পাই

    অপমানের তীব্রতা থেকেই হিন্দি শেখার প্রেরণা পাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের অন্যতম শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এ আর রহমানের নামই যেন এক যাদু। তামিলনাড়ুর মাটিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান শিল্পীর সুর ও কণ্ঠ বারবার মুগ্ধ করেছে বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের। 'স্লামডগ মিলিয়নেয়ার', 'রোজা', 'রঙ্গিলা', 'তাল'সহ বহু হিট ছবিতে তার সুরের ছোঁয়া রয়ে গেছে। মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান নিঃসন্দেহে অতুলনীয় ও চিরস্মরণীয়।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, কেন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেয়েছিলেন। মূলত, সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি ভাষা শেখার দিকে মনোযোগ দেন তিনি।

    ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘প্রতিটি ভাষার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। যখন আমার সিনেমা ‘দিল সে’ এবং ‘রোজা’ দারুণ ব্যবসা শুরু করে, তখন লোকেরা তামিল গানের হিন্দিতে অনুবাদ নিয়ে নানা আলোচনা করতে শুরু করে। এই বিষয়টি আমার কাছে খুবই অপমানজনক ছিল।’

    সমালোচকদের কটূক্তি প্রসঙ্গে গায়ক আরও বলেন, ‘অনেকেই তখন খারাপ মন্তব্য করতেন। কেউ কেউ বলেছিলেন, হিন্দি গানের কথাগুলো অর্থহীন। তামিল এর চেয়ে অনেক ভালো। মানুষ বলতেন, এই ধরণের কাজ আর কখনও করো না।’

    তার কথায়, ‘সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সেই সময়ে তিনটি ভাষায় তৈরি ছবি বক্স অফিসে হিট হতো। মানুষ মূলত টাকাটাই দেখত। ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি ছবির উপর মনোযোগ দিতে শুরু করি। বলতে গেলে, অপমান থেকে বাঁচতেই আমি হিন্দি শিখেছিলাম।’

    ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজের অভিজ্ঞতার পরেই তিনি এই সত্যটি উপলব্ধি করেন। রহমান আরও জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবিও শিখেছিলেন। এর পরই হিন্দি শেখায় মনোযোগী হন।

    কিংবদন্তী পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পারেন, হিন্দি না শিখলে বলিউডে টিকে থাকা কঠিন হবে। তাই তিনি হিন্দি এবং উর্দু শেখেন। এমনকি, পাঞ্জাবি ভাষার প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে বলে জানান এই শিল্পী।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ