বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন জাহিদ হাসান

    ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন জাহিদ হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেলিব্রিটিদের নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি হওয়ার ঘটনা প্রায়ই সামনে আসে। এবার সেই তালিকায় যুক্ত হলেন গুণী অভিনেতা জাহিদ হাসান। সামাজিক মাধ্যমে তার নামে একাধিক অ্যাকাউন্ট ও পেজ চালু রয়েছে, তবে তিনি নিজে কোনোটি ব্যবহার করেন না।

    বিষয়টি নিয়ে শুভাকাক্সক্ষী ও ভক্তদের সতর্ক করলেন জাহিদ হাসান। তিনি বলেন, আমার নামে ফেসবুকে অসংখ্য আইডি রয়েছে। কয়টি বন্ধ করব? একটি করলে পাঁচটি খুলে। এরা আমাদের থেকে একধাপ এগিয়ে। পরিচিত অনেকেই বিশ্বাস করে এসব আইডিতে যুক্ত হচ্ছেন। সবার উদ্দেশ্য বলতে চাই, এসব আইডি থেকে যদি কোনো ধরনের অর্থ চাওয়া হয় তাহলে আপনারা দেবেন না। একটি চক্র শিল্পীদের নামে ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত প্রতারণা করছে। তাই সবাই সাবধান। দয়া করে এগুলো ফলো করবেন না।

    প্রসঙ্গত, অভিনেত্রী ববিতা, শাবানা, শাবনূর, দিলারা জামান, মৌসুমী, সাদিকা পারভীন পপি, সাদিয়া জাহান প্রভা, মাহিয়া মাহি, সারিকা সাবরিনা, জান্নাতুল ফেরদৌস ঐশী, মেহজাবীন চৌধুরী, অপি করিম, নাজিয়া হক অর্ষা, তানজিন তিশা, সাফা কবির, অভিনেতা আলমগীর, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, সালমা, ইমরান মাহমুদুলসহ অনেক তারকার নামে একাধিক ভুয়া আইডি রয়েছে। একাধিকবার তারা এ নিয়ে সতর্ক করেছেন।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ