বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • বাপ্পারাজের রহস্যময় পোস্টে চিন্তিত ভক্তরা

    বাপ্পারাজের রহস্যময় পোস্টে চিন্তিত ভক্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (১২ অক্টোবর) রাতে বাপ্পারাজ তার ফেসবুক পেজে মন খারাপের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেতার চোখে কালো চশমা, কপালে স্পষ্ট চিন্তার ভাজ। নায়কটি বিমর্ষ হয়ে দূরে কোথাও তাকিয়ে রয়েছেন। 

    ছবির ক্যাপশনে বাপ্পারাজ লেখেন, ‘বিদায়’।
     
    এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। 

    উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লেখেন, কী হয়েছে নায়ক?
     
    আরেক জন লেখেন, ভাইয়া আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। সো ‘বিদায়’ ক্যাপশন লেখা যতোটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেয়াটা ঠিক ততোটাই কঠিন।
     
    এক ভক্ত মন খারাপ করে অভিনেতাকে প্রশ্ন করে লেখেন, ভাই বিদায় নিয়ে কোথায় যাবেন আমাদের ছেড়ে?
     
    নেটিজেনদের এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর দেননি বাপ্পারাজ। নায়কের হঠাৎ এমন পোস্ট তাই ভাবিয়ে তুলেছে নেটিজেনদের।

    ১৯৮৬ সালে বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। ক্যারিয়ারে বেশি ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করায় দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে তুমুল জনপ্রিয় হন।

    সিনেমায় বেশিরভাগ চরিত্রে তিনি অন্যের জন্য আত্মত্যাগ করেন এমন চরিত্রে বেশি অভিনয় করেছেন। 

    এ কারণে ‘ট্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে বাপ্পারাজের। গুণী এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ