বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • হানিয়া আমিরের ঝলক, জিতলেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড

    হানিয়া আমিরের ঝলক, জিতলেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতেছেন সম্প্রতি বাংলাদেশ সফর করা জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল ঝলমলে পোশাকে হাজির হন তিনি।

    উজ্জ্বল মুখে মিষ্টি হাসিতে মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে হানিয়া দেন আবেগঘন বক্তব্য। যা ইতমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

    মঞ্চে উঠে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সালাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান এরপর পরিবার বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন,
    আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই আর আমার ভক্তরা যারা পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ তারাও আমার পরিবারের মতো।
     
    হানিয়া আরও বলেন,
    অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান তার জন্য কৃতজ্ঞতা। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন তাদের দেয়া হয় এই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড।
     
    বর্তমানে হানিয়া আমির তার অভিনয় গুণে পাকিস্তানি নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে শুধু পাকিস্তানে নয় বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। গ্লোবাল সেনসেশনে পরিণত হওয়া এ তারকার পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত হানিয়া ভক্তরা। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ