বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • লাইভে এসেই সাহায্যের আবেদন: ‘আমাকে বাঁচান’

    লাইভে এসেই সাহায্যের আবেদন: ‘আমাকে বাঁচান’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উঠতি ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টু সম্প্রতি ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে তিনি বারবার বলছিলেন, ‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।’

    রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা সেই ফেসবুক লাইভে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র এবং এলোমেলো অবস্থায় ছড়ানো আসবাবপত্র। সবকিছুতেই স্পষ্ট ছিল উত্তেজনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

    লাইভে রিন্টু জানান, তিনি গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন। তবে তার সেই স্বামী এখনো বাড়িতে থেকে তাকে হুমকি দিচ্ছেন এবং মারধর করছেন।

    তিনি নিজের হাতে কিছু দাগ দেখিয়ে লাইভে কাঁদতে কাঁদতে বলেন, ওরা চায় পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনবো তারা খাবে। আর আমার ওপর নির্যাতন চালাবে। দেখেন আমাকে মেরে কী করেছে।

    এ সময় অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কের কথাও উল্লেখ করেন। কিন্তু লাইভ চলাকালীনই তার স্বামী এসে ফোন কেড়ে নেওয়ার কারণে সম্প্রচার শেষ হয়ে যায়।

    উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। যদিও এখন পর্যন্ত তাকে বিশেষ আলোচনায় আসার মতো কোনো বড় কাজ দেখা যায়নি, তার এই লাইভ ও অভিযোগ সামাজিকমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

    দর্শক ও নেটিজেনরা শঙ্কিত হয়ে অভিনেত্রীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই চাইছেন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ঘটিয়ে রিন্টুকে সুরক্ষা দেওয়া হোক।

    এ ঘটনায় ছোট পর্দার অভিনেত্রী ও তার পরিবারের পরিস্থিতি নজর কাড়ছে। শিল্পী ও ভক্তরা আশাপ্রকাশ করছেন, যেন রিন্টু নিরাপদে তার জীবন ও কর্ম চালিয়ে যেতে পারেন এবং এই বিতর্কিত পরিস্থিতি থেকে মুক্তি পান।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ