বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • আরিজিৎ সিং বিরোধ নিয়ে মুখ খুললেন সালমান

    আরিজিৎ সিং বিরোধ নিয়ে মুখ খুললেন সালমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে সালমান খান ও আরিজিৎ সিংয়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় ছিল। নানা অদৃশ্য দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি ছড়িয়ে থাকলেও, এবার সেই অধ্যায়কে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন সালমান। প্রায় নয় বছর পর প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে বলেন, আরিজিৎ সিংয়ের সঙ্গে তার সম্পর্ক এখন সুস্থ ও বন্ধুত্বপূর্ণ, এবং অতীতের ভুল বোঝাবুঝি কেবলই ইতিহাসের অংশ হয়ে গেছে।

    ইয়নের প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক বিগ বস ১৯-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে এই প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আড্ডার সময় সালমান খান হেসে বলেন, আরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল। এরপরও সে আমার জন্য গান গেয়েছে ‘টাইগার থ্রি’ সিনেমাত, এখন আবার ‘গালওয়ান’ সিনেমাতেও গাইছে। সালমানের এই বক্তব্য দীর্ঘদিনের জল্পনার ইতি টেনে দিল।

    এই ভুল বোঝাবুঝির সূত্রপাত ২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। সেদিন অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান খান, আর পুরস্কার নিতে মঞ্চে ওঠেন ক্লান্ত ও অনানুষ্ঠানিক পোশাকে আরিজিৎ সিং। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ঘুমিয়ে গিয়েছিল। উত্তরে আরিজিৎ হাসতে হাসতে বলেন, আপনারা তো ঘুম পাড়িয়ে দিলেন।  

    যদিও দর্শক হাসিতে ফেটে পড়েছিল, কিন্তু খবর রটে যায়   সালমান নাকি মন্তব্যটিকে অসম্মানজনক ভেবেছিলেন। এরপর থেকেই সালমানের একাধিক সিনেমাতে আরিজিতের গান বাদ পড়ে যায় বলে গুঞ্জন ছড়ায়। ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ এই তিন ছবিতেই নাকি আরিজিতের গাওয়া গান বদলে অন্য শিল্পীদের কণ্ঠে রেকর্ড করা হয়। বিশেষ করে  ‘সুলতান’ সিনেমার ‘জগ ঘুমেয়া’ গানটি শেষ পর্যন্ত গেয়েছিলেন রাহাত ফতে আলি খান।

    ২০১৬ সালে আরিজিৎ নিজেই প্রকাশ্যে ক্ষমা চান সালমানের কাছে। ফেসবুকে তিনি লেখেন, ডিয়ার মি. সালমান খান, আমি আপনাকে অসম্মান করতে চাইনি। সেদিনটা কেবল খারাপ সময় ছিল। দয়া করে আমার গানটি আপনার সিনেমা থেকে বাদ দেবেন না, আমি আপনার ব্যক্তিত্ব ভেবে মন থেকে গেয়েছি।

    ২০২৩ সালে প্রথমবার দেখা যায়, আরিজিৎ সিং সালমান খানের মুম্বাইয়ের বাসভবন থেকে বের হচ্ছেন। এরপরই দুজনের মিলন ঘটে টাইগার থ্রি’র ‘লে কে প্রভু কা নাম’ গানের মাধ্যমে। এবার বিগ বস ১৯-এর মঞ্চে সালমানের সরাসরি মন্তব্যে স্পষ্ট হলো   সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, বন্ধুত্ব আগের মতোই অটুট।

    সালমান ও আরিজিতের এই পুনর্মিলনে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়েছে। ভক্তরা লিখছেন, শেষমেশ দুই কিংবদন্তি এক হলো,”আবার কেউ লিখেছেন, বলিউডে এই খবরটাই আজকের সবচেয়ে সুন্দর সংবাদ। এই দীর্ঘ নয় বছরের দূরত্ব পেরিয়ে অবশেষে সালমান খান ও আরিজিৎ সিংয়ের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ