বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

    ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ব্যাংকের টাকা লুটপাটকারী এস আলম গ্রুপকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

    সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টিস্থ ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মানববন্ধনে ব্যাংকের শতাধিক গ্রাহক, ব্যবসায়ী, ছাত্র এবং সুধীজন অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকের গ্রাহক ও সিরাজগঞ্জ চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সার ব্যবসায়ী এম. রেজাউল করিম রঞ্জু। বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আব্দুল কুদ্দুস, অধ্যাপক ইকবাল হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম রইসী, শ্রমিক কল্যাণ নেতা আব্দুর রশিদ, আবু তালহা, আব্বাস আলী প্রমুখ।

    বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশব্যাপী লুটপাটের অংশ হিসেবে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। লুটপাটকৃত টাকা শেখ পরিবারের ঘনিষ্ঠ মহল ভাগবাটোয়ারা করে বিদেশে পাচার করেছে। এর ফলে ব্যাংকগুলোতে ভয়াবহ আর্থিক সংকট দেখা দিয়েছে এবং সাধারণ গ্রাহকরা লেনদেন ও ব্যবসা-বাণিজ্যে ভোগান্তির শিকার হচ্ছেন।

    তারা অবিলম্বে এস আলম গ্রুপকে বিচারের আওতায় আনা, সরকার কর্তৃক জব্দকৃত অর্থ ও সম্পদ দ্বারা দায়-দেনা সমন্বয় করে সাধারণ গ্রাহকদের ক্ষতি পূরণ এবং ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক উৎকোচের মাধ্যমে পরীক্ষা বিহীন অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

    এছাড়াও বক্তারা দেশের সব অঞ্চলের মেধাবী যুবকদের যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জোর দাবি তোলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন