বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সলঙ্গায় সড়ক দুর্ঘটনা ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত ১

    সলঙ্গায় সড়ক দুর্ঘটনা ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় রাতের আঁধারে তিন যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজনসহ প্রায় ১০ জন যাত্রী।

    রোববার (৫ অক্টোবর) ভোর রাত ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন রূপসী বাংলা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গগামী মানিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ করে সামনে চলা একটি ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো বাসটি সামনের "মায়ের দোয়া পরিবহন" নামের আরেকটি যাত্রীবাহী বাসের পেছনে গিয়ে ধাক্কা মারে। এতে "মায়ের দোয়া পরিবহন"-এর পেছনের সিটে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

    এসময় উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহত যাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

    ওসি আরও জানান, রাতের বেলায় চালকের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন