বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জেলা বিএনপির নেতা এস.এম. রঞ্জুর পূজা মণ্ডপ পরিদর্শন

    জেলা বিএনপির নেতা এস.এম. রঞ্জুর পূজা মণ্ডপ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনভর পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। 

    এ সময় তিনি ভক্ত-দর্শনার্থী, স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সকল বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এদিন ডুমুর চৌরাস্তা, সড়াইচন্ডি, বহুলী আলমপুর বাজারসহ বিভিন্ন এলাকায় দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তিনি।

    এস. এম. রঞ্জু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যাত্রাবাড়ী থানা শাখার সাবেক প্রচার সম্পাদক, সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক, বহুলী বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি এবং প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।প্রথমে তিনি বহুলী পূজা মণ্ডপে যান, এরপর পর্যায়ক্রমে পদমপাল ও অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসারদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।তিনি বলেন, ধর্ম যার যার, দেশ সবার। বিএনপি সবসময়ই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শারদীয় দুর্গাপূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক—এই প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে।

    এসময় এস. এম. রঞ্জু ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামীতেও তিনি নিরলসভাবে জনকল্যাণে কাজ করে যাবেন।

    পরিদর্শন ও লিফলেট বিতরণকালে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন