বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে শান্ত খাগড়াছড়ি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে শান্ত খাগড়াছড়ি : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে আছে এবং সাধারণ জনগণ স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সে জন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ‘পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। তারা যাতে ভালোভাবে এটা উদযাপন করতে না পারে, এটা ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। সেটিই তারা করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।’

প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা।

শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল করা হচ্ছে না।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন