বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল নির্বাচন কমিশন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল নির্বাচন কমিশন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছায়। নতুন রাষ্ট্রপতির সঙ্গে এটিই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

সাক্ষাতে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি সাক্ষাতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে সাক্ষাতের বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরদিন রাতে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন