ইতালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দুই নেতা ভবিষ্যতে সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান তিনি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন