বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী ডিজেল মজুত ১.২২ লাখ টন, সংকট নেই: ডা. জাহেদ উর রহমান
  • সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

    সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট কালুশাহনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।  

    এ ঘটনায় তার স্বামী ও চার বছর বয়সী কন্যা আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরহাট কালুশাহনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    জানা গেছে, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মমতাজ বেগম মারা যান।

    নিহত মমতাজ বেগম(২৮) পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে এবং সাইফুল হকের স্ত্রী। আহতরা হলেন তার স্বামী সাইফুল হক (৩০) ও কন্যা হুমায়রা সায়মা (৪)।

    বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মোমিন।

    তিনি জানান,ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন