ডাঃ নন্দিতা পাল: রোগী দেখেন কম, সেবা দেন বেশি

একজন ডাক্তার রোগ নির্ণয়ে পরিক্ষা-নিরীক্ষার পাশাপাশি ধৈর্য ধরে রোগীর বিস্তারিত কথা শোনা এবং রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া চিকিৎসা সেবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ।
এতে রোগীর মানসিক চাপ কমায় এবং রোগ নিরাময়ে রোগীকে আত্নবিশ্বাসী করে তোলে। বাংলাদেশে অধিকাংশ ডাক্তার রোগীর চিকিৎসার অধিকার খর্ব করে রোগীকে ৩ থেকে ৫ মিনিটের বেশী সময় দেন না।
কিন্তু লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কয়ার হসপিটালের গাইনী, প্রসূতীবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নন্দিতা পাল স্বভাব সুলভ রোগী কম দেখেন, রোগীদেরকে পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
ফলে ইতিমধ্যে রামগঞ্জ উপজেলা ব্যাপী একজন ভালো ডাক্তার হিসেবে সুখ্যাতি অর্জন করেন। জান্নাতুল ফৈরদাউস, হাসিনা আক্তার, শেফালী বেগমসহ কয়েকজন রোগী ডাঃ নন্দিতা পালের চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন- তিনি রোগীদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার কারণে আমরা ডাক্তারের কাছে আমাদের সমস্যা, চিন্তা ও উদ্বেগের কথা খুলে বলতে পারি। তিনিও আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। তাঁর দেওয়া চিকিৎসায় সুফল পেয়েছি।