বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী ডিজেল মজুত ১.২২ লাখ টন, সংকট নেই: ডা. জাহেদ উর রহমান
  • দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

    দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাদের ফিরিয়ে আনার মধ্যস্থতায় ভূমিকা রাখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

    আটক দুই নারী হলেন, খুলনার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

    বিজিবি সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০ এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় বুধবার দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে আটক দুই নারীকে হস্তান্তর করা হয়। 

    বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল। পরে বিজিবির মধ্যস্থতায় দুজনকে ফেরত আনা হয়েছে।

    পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন