শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম

    নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচারিক স্বচ্ছতা, কাঠামোগত সংস্কার এবং একটি নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে আছি—যে সংবিধানে থাকবে সাধারণ মানুষের অধিকার ও সিলেটসহ সব অঞ্চলের মর্যাদার নিশ্চয়তা।

    তিনি জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হবে এনসিপি। লক্ষ্য একটাই—জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি বলেন, “ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই এই আন্দোলনের সফল পরিণতি আমরা আনব।”

    শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, এই সিলেট থেকে ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচার হয়েছিল। আমরা আছি বহুজাতি ও বহু সংস্কৃতির অঞ্চলে। এইখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদের সিলেটকে দেখতে হবে।

    সিলেট প্রসঙ্গে তিনি আরও বলেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারন করে আছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই অভ্যুত্থানে সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে।

    তিনি বলেন, আমরা জানি লন্ডনে বাংলাদেশের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটিরা লন্ডনকে জয় করেছে। বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে ও রাস্তায় আমার প্রবাসীর ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। আমরা সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকারের কথা বলছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন