বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • গৌরীপুরে কচুক্ষেত থেকে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার

    গৌরীপুরে কচুক্ষেত থেকে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে কচুক্ষেত থেকে গলায় কলাগাছের বাকল পেচানো অবস্থায় প্রতিবন্ধী যুবতী হোসনে আরার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২জুলাই) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত যুবতী উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসনে আরা (৩০) মানসিক ভারসাম্যহীন ছিল। তাঁর মা রাবেয়া খাতুনের সাথে একটি টিনশেড ঘরে বসবাস করতো। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন আরা বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খোঁেজ পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে গ্রামের শিশুরা ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেতে একটি মরদেহ পরে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে হোসেনে আরার মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

    হোসেনে আরার মা রাবেয়া খাতুন বলেন, রাতের শেষ ভাগের দিকে হোসেন আরা বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে খবর পাই মেয়েকে মেরে কচুক্ষেতে ফেলে রাখছে। আমার মেয়ে হত্যার বিচার চাই।

    বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, আমি চেয়ারম্যান থাকাকালে হোসেনে আরাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেই। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে প্রায়ই বাড়ি থেকে কাউকে কিছু না বলে সময়-অসময় বেরিয়ে যেতো। কিন্ত সে কারো কোন ক্ষতি করতো না। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, মরদেহের গলায় কলাগাছের বাকল পেচানো ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন