বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ভালুকায় নাসির গ্রুপের নতুন কারখানার উদ্বোধন, হাজারো মানুষের হবে কর্মসংস্থান

    ভালুকায় নাসির গ্রুপের নতুন কারখানার উদ্বোধন, হাজারো মানুষের হবে কর্মসংস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকায় আধুনিক শিল্প নগরীর রূপকার হিসেবে খ্যাত হাজী শহীদুল ইসলাম শহীদ এর উদ্যোগে আরও একটি নতুন শিল্প কারখানার যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নাসির কোয়ালিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হাজী শহীদুল ইসলাম শহীদ।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এক প্রতিক্রিয়ায় হাজী শহীদ বলেন, “ভালুকাকে দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। এই কারখানাটি এলাকার কয়েক হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।”

    উল্লেখ্য, হাজী শহীদুল ইসলামের নেতৃত্ব ও পরিকল্পনায় ভালুকার প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা। মানবিক ও উন্নয়নমুখী এই উদ্যোক্তা দীর্ঘদিন ধরেই ভালুকার আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    স্থানীয়রা জানান, নাসির গ্রুপের নতুন এই প্রতিষ্ঠানের ফলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে এতে করে ভরাডোবা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন