বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • পরীক্ষার্থীদের পাশে মানবিক মুখ, ভালুকায় মোস্তাফিজুর রহমান মামুনের উদ্যোগে সামগ্রী বিতরণ

    পরীক্ষার্থীদের পাশে মানবিক মুখ, ভালুকায় মোস্তাফিজুর রহমান মামুনের উদ্যোগে সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৯ জুন) সকালে ভালুকা সরকারি কলেজ কেন্দ্রে আয়োজিত এই কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, ফাইল ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এমন সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

    এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তাঁর পক্ষ থেকেই এই সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, থানা বিএনপির সম্মানিত সদস্য বাবুল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

    ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের নেতারা জানান, এইচএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এবং প্রস্তুতিতে সহায়তা করতে এ ধরনের ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও ছাত্রদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

    পরীক্ষার্থী ও অভিভাবকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন