বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • গৌরীপুরে গাঁজা ও নগদ টাকা সহ মাদককারবারি গ্রেফতার

    গৌরীপুরে গাঁজা ও নগদ টাকা সহ মাদককারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে ৩কেজি ৭শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ  খোকন আকন্দ (৪২) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে  যৌথবাহিনী।শনিবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মাদককারবারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত শমশের আলী আকন্দের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন আকন্দ একজন মাদককারবারি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর সেনবাাহিনীর অস্থায়ী ক্যাম্প এর মেজর সানজিদ ইমরান সাব্বিরের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম রামগোপালপুর ইউনিয়নের অভিযানে চালিয়ে ৩ কেজি ৭শ গ্রাম গাঁজা সহ  খোকনকে  নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানের সময় তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার ৩শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল আলম বলেন, গাঁজা সহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন