বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ভালুকায় যুবকের লাশ উদ্ধার

    ভালুকায় যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রোববার সকালে ৭টার দিকে এল’এস্কয়ার লিমিটেডের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

    নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, নিহত নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এস্কয়ার কোম্পানিতে চাকরি করতেন। গত ৪ মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার ফলে নাজমুল অন্যত্র আলাদা ভাড়া বাসায় থাকতেন।

    শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল তার স্ত্রীর সঙ্গে এল’এস্কয়ার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর পরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন