বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

     ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির মধ্যে সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রোববার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাগুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

    বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। ওসি জানান, শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘জি কে পরিবহন’ নামের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    ময়মনসিংহে অটোরিকশায় বাসচাপা, নিহত ৩ | The Daily Star Bangla

    এদিকে দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

    ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন