বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ময়মনসিংহে সড়কে দুই দুর্ঘটনায় নিহত ৯

    ময়মনসিংহে সড়কে দুই দুর্ঘটনায় নিহত ৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২০ জুন) বিকেল ও রাতে ফুলপুর ও তারাকান্দা উপজেলায় এ মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।

    রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় হালুয়াঘাটগামী একটি মাহিন্দ্রা যাত্রীবাহী যান ও শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৬ জন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

    এর আগে বিকেলে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এক নারীসহ ৩ জন। এ ঘটনায় আহত হন আরও ৪ জন।

    পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন