বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

    ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ রেলওয়ে জংশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

    বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

    তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১১টার দিকে ট্রেনটি আবারও জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে এখনও লাইনচ্যুত হওয়া ইঞ্জিন উদ্ধারকাজ চলমান আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন