বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ভালুকার প্রিয় মুখ রমজান ডাক্তার:মুক্তিযোদ্ধা, সেবক ও মানুষের ভরসার নাম

    ভালুকার প্রিয় মুখ রমজান ডাক্তার:মুক্তিযোদ্ধা, সেবক ও মানুষের ভরসার নাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকার ইতিহাসে এক অনন্য নাম-রমজান ডাক্তার। সম্প্রতি সোশাল মিডিয়ায় রমজান ডাক্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের আবেগ উথলে পড়ে। ভিডিওটিতে ভালুকার মানুষের প্রিয় মুখ, নিরহংকারী চিকিৎসক এবং মহান মুক্তিযোদ্ধা রমজান ডাক্তারের জীবন ও কাজের কিছু ঝলক দেখা যায়। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানানোর ঢল।

    প্রবীণ এই চিকিৎসক শুধুমাত্র পেশাদার চিকিৎসা সেবাই দেননি, দরিদ্র ও অসহায় মানুষের জন্য ছিলেন এক নির্ভরতার নাম। বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, কখনো নিজের খরচে রোগী পাঠানো-এমন বহু দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। বিশেষ করে গ্রামীণ জনগণের কাছে তাঁর অবদান আজও স্মরণীয়।

    কামরুল হাসান পাঠান সামাজিক মাধ্যমে লেখেন, "আজও ভালুকা সদরসহ গ্রামের মানুষের কাছে একটি প্রিয় নাম রমজান ডাক্তার। তিনি অগণিত অসহায় দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। মুক্তিযুদ্ধ চলাকালে জীবন বাজি রেখে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন। উনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।"

    আরেক সাংবাদিক শেখ মহিউদ্দিন মন্তব্য করেন, "তিনি ছিলেন একজন ভালো মানুষ, প্রকৃত সেবক ও দেশপ্রেমিক।"

    এমনই মর্মস্পর্শী মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ কর্মী মখলেছুর রহমান মনির, "তিনি ছিলেন একজন ভালো মানুষ, প্রকৃত সেবক ও দেশপ্রেমিক।"

    রমজান ডাক্তার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। যুদ্ধ চলাকালীন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে নিজেকে জাতির কাছে নিবেদন করেছিলেন নিঃস্বার্থভাবে।

    ভালুকার প্রতিটি প্রজন্মের কাছে রমজান ডাক্তার শুধুমাত্র একজন চিকিৎসক নন, বরং এক আদর্শিক চরিত্র, একজন যোদ্ধা এবং সেবক হিসেবে স্থান করে নিয়েছেন। আজকের তরুণ প্রজন্মের জন্য তাঁর জীবন হতে পারে অনুপ্রেরণার উৎস।

    ভালুকার ইতিহাসে রমজান ডাক্তার থাকবেন চিরস্মরণীয়, ভালোবাসায় মোড়ানো এক নাম হিসেবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন