বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • নেত্রকোনায় তক্ষকসহ পাচারচক্রের ৯ সদস্য আটক

    নেত্রকোনায় তক্ষকসহ পাচারচক্রের ৯ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চিনাহালা মোড় থেকে একটি জীবন্ত তক্ষকসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা মোড় থেকে তাদের আটক করা হয়। 

    এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান রবিবার দুপুরে খবরটির সত্যতা নিশ্চিত করেন।

    আটকরা হচ্ছে, নরসিংদী সদরের তরুয়া এলাকার শফিকুল ইসলাম, নাগরিয়াকান্দির তানভীর হাসান, বাশাইল গ্রামের এসএম শিবলুর রহমান, নবাববাড়ি চৌরাস্তা মোড়ের আছমত আলী, শিবপুর উপজেলার দারোগাবাড়ি গ্রামের শাকিল মিয়া, মনোহরদী উপজেলার একদুয়ারি গ্রামের আব্দুল আজিজ, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামের নুরুল ইসলাম ও বরিশালের মূলাদী উপজেলার দশসন্তোষপুর গ্রামের আব্দুল জলিল। 

    জানা গেছে, কলমাকান্দা থানা পুলিশ শনিবার রাতে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা মোড়ে চেকপোস্ট বসিয়ে সীমান্ত এলাকা থেকে আসা যানবাহন তল্লাশি করা হয়। এসময় একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করলে সেটির ভিতরে একটি জীবন্ত তক্ষক পাওয়া যায়। পরে পুলিশ তক্ষকটি উদ্ধার ও মাইক্রোবাসে থাকা ড্রাইভারসহ ৯ জনকে আটক করে। 

    পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের আলম, খালেক ও সুমনের কাছ থেকে তারা তক্ষকটি সংগ্রহ করেছিল। ওই ৯জনকে আটকের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। 

    ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন