বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • নিকলীতে মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় আঙিনায় চারা রোপণ ও দোয়া মাহফিল

    নিকলীতে মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় আঙিনায় চারা রোপণ ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। বৃক্ষ নিধনের কারনেই ভারসাম্যহীন হয়ে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ রক্ষায় ও বিদ্যালয় আঙ্গিনায় সবুজের চাদরে ঢাকতে, নিকলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর বিক্রম মতিয়র রহমানের সহধর্মীনী ও বিদ্যালয়ের সভাপতি মরহুমা রাবেয়া রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসুচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় মরহুমার সুযোগ্য কন্যা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তাহমিনা সুরভীন জেনি বিদ্যালয় শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারবর্গদের নিয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

    এসময় তিনি বলেন, ‘সম্মিলিতভাবে গাছ রোপণ করে আমরা একটি সবুজ, স্বাস্থ্যকর, টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক শাফিউদ্দিন,মুশফেকুর রহমান জোসেফ,কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য কামরুল হাসান। পরে বীর বিক্রম মতিয়র রহমানের নিজ বাড়ীতে মরহুমার জন্য,মিলাদ,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কারার গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি এড.বদরুল মোমেন মিঠু, সাবেক কমেন্ডার বীর মুক্তিযুদ্ধা কফিল উদ্দিন আহম্মেদ, সাবেক কমেন্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা মুরশেদ আল, ড.আবুল হামিদ, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, মিয়া হোসেন, আলমগীর হোসেন,জহিরুল হক সহ আরো অনেকেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন