বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • বিটরুটের পুষ্টিগুণ বাড়াতে যেসব প্রাকৃতিক উপাদান মেশালে মিলবে বাড়তি উপকার

    বিটরুটের পুষ্টিগুণ বাড়াতে যেসব প্রাকৃতিক উপাদান মেশালে মিলবে বাড়তি উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিটরুট বা বিট একটি শক্তিশালী পুষ্টি উপাদান, যা ভিটামিন, খনিজ, প্রাকৃতিক নাইট্রেট, ফোলেট, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিটালাইনে সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন বৃদ্ধি, লিভার পরিষ্কার রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিটরুটের রস পান করলে ব্যায়ামের সময় স্ট্যামিনা বাড়ে এবং প্রদাহজনিত সমস্যাও কমে।

    তবে শুধু বিটরুট নয়, এর সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মেশালে এর গুণাগুণ আরও বহুগুণে বেড়ে যায়। চলুন জেনে নিই কোন উপাদানগুলো বিটরুটের সঙ্গে মেশালে শরীরের উপকারিতা বাড়ে:

    ১. আদা
    বিটরুটের রসের সঙ্গে আদা মেশালে পাওয়া যায় অতিরিক্ত প্রদাহবিরোধী গুণ। আদায় থাকা জিঞ্জারল যৌগ প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে। বিটরুট শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, অন্যদিকে আদা কোলেস্টেরল কমাতে কার্যকর এবং হজমশক্তি উন্নত করে। এই দুই উপাদান একত্রে মেটাবলিজম বাড়ায় ও শরীরকে চাঙ্গা রাখে।

    ২. হলুদ
    হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। বিটরুটের সঙ্গে হলে এটি তৈরি করে এক শক্তিশালী ডিটক্স পানীয়। এই মিশ্রণ লিভারকে বিষমুক্ত রাখতে সাহায্য করে, পিত্ত নিঃসরণ বাড়ায় এবং কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটি নিয়মিত খেলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হওয়ার ঝুঁকি কমে।

    ৩. লেবু
    লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য। বিটরুটের সঙ্গে লেবুর রস মেশালে লিভার সক্রিয় হয়, পাচনতন্ত্র পরিষ্কার থাকে এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেবুর ভিটামিন সি বিটরুটে থাকা আয়রন শোষণে সহায়তা করে—যা রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

    বিটরুট নিজেই একটি সুপারফুড হলেও, এর সঙ্গে আদা, হলুদ বা লেবুর মতো প্রাকৃতিক উপাদান যোগ করলে এটি হয়ে ওঠে আরও স্বাস্থ্যকর ও কার্যকর একটি পানীয়। নিয়মিত এই মিশ্রণগুলো গ্রহণ করলে শরীর থাকবে চনমনে, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে শক্তিশালী এবং হৃদ্‌যন্ত্র থেকে শুরু করে হজমতন্ত্র পর্যন্ত সবকিছু চলবে মসৃণভাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ